Science & Tech

অ্যান্ড্রয়েডে ত্রুটি, নিরাপত্তাঝুঁকিতে যেসব সংস্করণের ব্যবহারকারীরা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা সহজেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, গুগল প্লের আপডেট, কার্নেল, এআরএম কম্পোনেন্ট, মিডিয়াটেক এবং কোয়ালকমের কম্পোনেন্টে একাধিক ত্রুটি রয়েছে। তবে এসব ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানায়নি সংস্থাটি।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ত্রুটিগুলোর কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারীই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা ত্রুটির মাধ্যমে সহজে সাইবার হামলার সুযোগ থাকায় নিজ দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ নিরাপত্তা প্যাঁচ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button