Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Science & Tech

একই দিনে দুইবার সূর্যগ্রহণ

বিরল এক মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও)। গত ২৫ জুলাই একই দিনে দুইবার সূর্যগ্রহণের ঘটনা পর্যবেক্ষণ করেছে স্যাটেলাইটটি। শুধু তা–ই নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হওয়া দুটি সূর্যগ্রহণের ছবিও তুলেছে। জিওসিনক্রোনাস কক্ষপথে থাকা এসডিও স্যাটেলাইট ২০১০ সালে উৎক্ষেপণের পর থেকে সৌরশিখা, চৌম্বক ক্ষেত্রসহ সূর্যের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

নাসার তথ্যমতে, ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এসডিও ও সূর্যের মাঝখানে এসে পড়ে চাঁদ। এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে পৃথিবী নিজেই এসডিওর দৃষ্টিকোণ থেকে সূর্যকে আড়াল করতে শুরু করে এবং বেলা ২টার আগে সূর্য আমাদের গ্রহের পেছনে পুরোপুরি হারিয়ে যায়।

এসডিও পৃথিবীর চারপাশে জিওসিনক্রোনাস কক্ষপথে থাকায় এটি প্রায় সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। ২৫ জুলাই এই সুবিধাজনক অবস্থান থেকে এসডিও আংশিক সূর্যগ্রহণের দৃশ্য ধারণ করে, যখন এসডিও ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ।

নাসা আগে থেকেই এই ঘটনাকে লুনার ট্রানজিট বা চাঁদের অতিক্রমণ হিসেবে পূর্বাভাস দিয়েছিল এবং ধারণা করেছিল যে এটি সূর্যপৃষ্ঠের প্রায় ৬২% ঢেকে ফেলবে। বাস্তবেও চাঁদের ছায়া ধীরে ধীরে সূর্যকে অতিক্রম করে এবং সবচেয়ে বেশি সময় সূর্যের প্রায় দুই-তৃতীয়াংশ ঢেকে রাখে। এই দৃশ্য এসডিওর অতিবেগুনি (আলট্রাভায়োলেট) টেলিস্কোপ এআইএ (এটমোসফেরিক ইমেজিং অ্যাসেম্বলি) ধারণ করে যেখানে সূর্যের নিম্ন বায়ুমণ্ডল এবং সূর্যের প্রান্তে থাকা উজ্জ্বল করোনাল লুপগুলো স্পষ্ট দেখা গেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button