International

কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পাকিস্তানের

ভারতশাসিত কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে কাশ্মীরিদের। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অর্জন না করা পর্যন্ত কাশ্মীরি ভাই ও বোনদের প্রতি পূর্ণ নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জারদারি এবং শাহবাজ শরিফ। আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীরের জনগণের ওপর ভারতীয় নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুরুতরভাবে নজরে নিতে এবং বিশ্ব সংস্থার রেজুলেশনগুলো বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার ‘কাশ্মীর ব্ল্যাক ডে’ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দেওয়া এক বার্তায়  জারদারি বলেছেন, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে, তাদের কষ্ট লাঘব করতে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য ভারতকে চাপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button