International

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাঁচ জাহাজে হামলা

যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা ৫১টি জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র উপর হামলার অভিযোগ উঠেছে। বহরের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। 

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কর্মীরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ড্রোন দিয়ে তাদের কয়েকটি নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সময় বহরটি গ্রিসের উপকূলের কাছে অবস্থান করছিল। 

ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “একাধিক ড্রোন থেকে অজ্ঞাত বস্তুর নিক্ষেপ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কয়েকটি নৌকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সরাসরি এসব মনস্তাত্ত্বিক হামলার অভিজ্ঞতা পাচ্ছি। কিন্তু আমরা কোনওভাবেই ভীত নই।

জার্মান মানবাধিকার কর্মী এবং ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আচার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানান, বহরের অন্তত পাঁচটি জাহাজ হামলার শিকার হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button