International

গাজায় ‘নরকের দরজা’ খুলে দেবেন নেতানিয়াহু

হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজাগুলো খুলে দেওয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের অভিন্ন কৌশল রয়েছে। সাধারণ মানুষের কাছে সব সময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না। যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে। যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে।’

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়।’ নেতানিয়াহু বলেন, ‘গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে।’

মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফর করছেন। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button