Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
International

গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা

ইরানের নতুন ড্রোন আরশ-২ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এটি হলো আরশ-১ এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ। আরশ-২ একটি দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত যা ২০০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে এবং ৩,৬০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম। খবর ইরনার। আরশ-২ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর বহুমুখী ক্ষমতা। ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসাবে বর্ণনা করেছেন। এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ ১৩৬ এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান। আর এটিই হলো আরশ-২। ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম উন্নত অস্ত্র এই আত্মঘাতী ড্রোনটি তার অনন্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।  ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটির দীর্ঘ পাল্লা, উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে পরিচিত। সামরিক কমান্ডাররা ঘোষণা করেছেন, ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মূল বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button