Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Trending

চীনে চাঙ্গা হচ্ছে ‘অলিম্পিক অর্থনীতি’

আসন্ন প্যারিস অলিম্পিক গেমসকে সামনে রেখে, চীনে ‘অলিম্পিক অর্থনীতি’ ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় ‘ছোট পণ্যের পাইকারী বাজার’ হিসেবে, চীনের ই উ আন্তর্জাতিক বাজারে, নানান ধরনের ক্রীড়া-সংশ্লিষ্ট পণ্যের কেনাকাটা ক্রমাগত বাড়ছে; বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এখানে এসে ক্রীড়াপণ্য কিনছেন।

সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুসারে, এবারের অলিম্পিক গেমসের মাস্কটের ৮০ শতাংশই চীনে উৎপাদিত হয়েছে, যার অধিকাংশের উৎপাদন আবার ই উ এলাকায়।

ই উ এলাকায় বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের ১৫ সহস্রাধিক আন্তর্জাতিক ক্রেতার আনাগোনা। তা ছাড়া, ই উ-র সাথে বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত, ই উ থেকে ক্রীড়া-সংশ্লিষ্ট পণ্য ও সরঞ্জাম রফতানি হয়েছে ৪১০ কোটি ইউয়ানের, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৪.৪ শতাংশ বেশি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button