USA

ড্রোন ব্যবহারের দক্ষতা নেই অধিকাংশ মার্কিন সেনার

সিএনএন টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অধিকাংশ সদস্যের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নেই। এ নিয়ে খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। উন্নতমানের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরিতে সফল হলেও আধুনিক ড্রোনভিত্তিক যুদ্ধ কৌশলে এখনো প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া ও চীনের ড্রোন উৎপাদনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে। খবর সিএনএনের। গত জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ফেডারেল এভিয়েশন অথরিটিকে (এফএএ) যুক্তরাষ্ট্রে ড্রোন প্রযুক্তির উন্নয়ন ও পরীক্ষার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

একই সঙ্গে ড্রোন উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি উন্নত ড্রোন মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন তিনি। এরপর জুলাইয়ে ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাশিয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ড্রোন উৎপাদন ও মোতায়েন দ্রুত করার নির্দেশ দিয়েছেন। এদিকে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, নিউইয়র্ক টাইমস অনেক দিন ধরে আমার বিরুদ্ধে অবাধে মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে এবং আমাকে অপমান করেছে। তবে আর নয়, এখনই তা বন্ধ করতে হবে। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে বলেন যে, এটি র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হয়ে উঠেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button