International

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পায়নি ইউক্রেন

রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো ইঙ্গিত দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওয়াশিংটনে জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর এমন আভাসই পাওয়া গেছে। কিয়ারকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে বাইডেনকে রাজি করেছেন কিনা তখন কিয়ার এর সরাসরি কোনো জবাব দেননি। তিনি জানান, বৈঠকে ইউক্রেনসহ বেশ কয়েকটি ইস্যুতে দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার মধ্যে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুও ছিল। খবর বিবিসির।

তবে হোয়াইট হাউস বলেছে তারা ইরান এবং উত্তর কোরিয়ার রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি না দিতে। পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপ ইউক্রেন যুদ্ধে ন্যাটো সরাসরি অংশগ্রহণ করছে এমনটা বোঝাবে।

তবে সাবেক প্রতিরক্ষা সচিব স্যার বেন ওয়ালেস জানান, পুতিনের হুমকি সত্ত্বেও ন্যাটোর উচিত হবে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেওয়া। কারণ হিসেবে তিনি বলেন, এই বিবাদে শুধু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই লাভবান হচ্ছেন। এদিকে হোয়াইট হাউসে কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার আগে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি পুতিনকে নিয়ে বেশি ভাবি না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button