USA

পেন্টাগনের তথ্য ফাঁসের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বরখাস্তের আহ্বান ট্রাম্পের

ট্রুথ সোশালে করা এক পোস্টে ট্রাম্প তাদেরকে ‘খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ’ বলে অভিযুক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ হিসেবে অভিহিত করেছেন। অবিলম্বে তাদের বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রুথ সোশালে করা এক পোস্টে ট্রাম্প তাদেরকে ‘খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ’ বলে অভিযুক্ত করেছেন।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদনের জন্য ট্রাম্প বারবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আজ তার সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, হামলাগুলো ‘ঐতিহাসিকভাবে সফল’ ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button