Science & Tech

ফোনের সুরক্ষায় গুগলের ‘আইডেন্টিটি চেক’

আজকাল স্মার্টফোনের ব্যবহারকারী কেবল কথা বলা নয়, অনেকে ব্যক্তিগত তথ্যও জমা রাখেন। তবে সেটা চুরি হলেই বাধে বিপত্তি। এবার চুরির আশঙ্কা থেকে রক্ষা করবে গুগল। গ্রাহকের এই বিষয়টিতে মাথায় রেখে গুগল এনেছে অসাধারণ একটি ফিচার! নাম ‘আইডেন্টিটি চেক’। 

যেখানে মোবাইলে অন থাকলেও কোনো অ্যাপ খুলতে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল। অর্থাৎ চোর যদি কোনোভাবে পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও লাভ নেই। সে ওই সব স্পর্শকাতর অ্যাপের নাগালই পাবে না।  অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচার আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। অর্থাৎ ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। পাশাপাশি যদি কোনো ফোন চোর হাতিয়ে নিয়ে পালাতে যায়, তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার! ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি। ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button