Trending

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবার নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হয়েছে।

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবার নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষ বৈঠককে ‘ইতিবাচক’ আখ্যা দিয়ে চুক্তি দ্রুত এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় চুক্তির পরবর্তী ধাপ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব স্বীকার করে উভয় দেশ চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা জোরদার করবে।

ভারতীয় সূত্র জানিয়েছে, এটি মূল আলোচনার ষষ্ঠ দফা বৈঠক নয়। বরং একটি প্রস্তুতিমূলক পর্ব। সোমবার রাতেই মার্কিন প্রতিনিধি দল দিল্লিতে পৌঁছায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button