Trending

বিশ্বনেতাদের মধ্যে যারা আসছেন পোপ ফ্রান্সিসের অন্ত্যোষ্টিক্রিয়ায়

সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৬ এপ্রিল) সকালে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উভয়েই তারিখ ঘোষণার আগেই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ভ্যাটিকান সিটি যাবেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। শনিবার অনুষ্ঠেয় এই অন্ত্যেষ্টিক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়। মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস বারবার ইউক্রেনে শান্তির আহ্বান জানিয়েছিলেন এবং বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এএফপি জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যার সঙ্গে পোপের ঘনিষ্ট সম্পর্ক ছিল, তিনিও অনুষ্ঠানে যোগদানের জন্য ভ্যাটিকান সিটিতে যাবেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ ডুদাও যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন এবং নিজ দেশে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

এছাড়াও পোপের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিসের জন্মস্থান আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই। এছাড়া একে একে বিভিন্ন রাস্ট্রপ্রধান তাদের অংশগ্রহণের ঘোষনা দিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button