Trending

ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ

দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে গত সপ্তাহে আঘাত হানে টাইফুন ইয়াগি। এর প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়, বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে এ পর্যন্ত ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভয়াবহ বন্যায় পানির নিচে তলিয়ে গেছে মধ্য ও পূর্ব ইউরোপ। এতে ছয়জনের প্রাণহানি হয়েছে।

মিয়ানমারে বন্যায় এ পর্যন্ত ৭৪ জনের প্রাণহানি হয়েছে এবং আরও ৮৯ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। বন্যায় ৬৫ হাজার বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। এ ছাড়া ২ লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ভিয়েতনামে মারা গেছেন ২৫৪ জন।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে জানান, এখনও ১২৮ জন নিখোঁজ আছেন। 

অন্যদিকে, ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে মধ্য ও পূর্ব ইউরোপ। প্রবল বৃষ্টিতে নদীগুলো আশপাশের সব অঞ্চলকে প্লাবিত করেছে। এতে স্থানীয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভয়াবহ এ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পোল্যান্ডে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের গালাটি এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button