International

শপথ নিয়ে ইতিহাস গড়লেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশিলা

বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সাথে সঙ্ঘাতে জড়াতেও পিছপা হননি কার্কি।

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের রাষ্ট্রপতি বভনে স্থানীয় সময় রাত ৯টায় শপথ নিয়ে তিনি ইতিহাস গড়লেন।

তার শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন।

এনডিটিভি জানায়, নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। পরে প্রেসিডেন্টের কার্যালয় জানায়- কার্কিই হচ্ছেন নতুন প্রধানন্ত্রী।

সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি।

জেন-জি (তরুণ প্রজন্ম)- যাদের নেতৃত্বে আন্দোলনে পতন ঘটেছে নেপালের ওলি সরকারের, তাদের মধ্যে সুশীলা কার্কির জনপ্রিয়তা আছে।

সততা, ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত তিনি। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কার্কির কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়।

বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সাথে সঙ্ঘাতে জড়াতেও পিছপা হননি কার্কি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button