MichiganInternational

মিশিগানে প্রাণবন্ত আয়োজনে বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ডিনার অনুষ্ঠিত

মিশিগানে প্রাণবন্ত আয়োজনে বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সবাই এক টেবিলে বসে খাবার গ্রহণ করায় পারিবারিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ডিনার অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে শরীফ আল হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গণমাধ্যমে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা বারবার ঘটছে। যা
সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ থেকে বেরিয়ে আসার আহবান জানান সাংবাদিকরা।

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন।মোনাজাত-এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-এর আট (৮) বছর পদার্পণ পূর্তি উদযাপন করেন সাংবাদিক পরিবার। এসময় স্বাগত বক্তব্যে রাখেন সম্পাদক চিন্ময় আচার্য্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button