Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
USA

মেলানিয়ার নতুন প্রতিকৃতি

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নতুন প্রতিকৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সাদাকালো এই ছবিতে মেলানিয়াকে কালো বিজনেস স্যুট এবং সাদা শার্টে দেখা গেছে। তিনি একটি টেবিলে হাত রেখে দাঁড়িয়ে আছেন, যেখানে তার পেছনে ওয়াশিংটন মনুমেন্টের দৃশ্য প্রতিফলিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নতুন প্রতিকৃতিটি শেয়ার করে মেলানিয়া ট্রাম্প লিখেছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অফিসিয়াল হোয়াইট হাউস প্রতিকৃতি।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রকাশিত মার্কিন ফার্স্ট লেডির ছবিটি তুলেছেন বেলজিয়ামের ফটোগ্রাফার রেজিন মাহাক্স। তিনি প্রায় ২০ বছর ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মেলানিয়ার আনুষ্ঠানিক প্রতিকৃতিও তার তোলা। এবারও মেলানিয়ার ছবি তোলার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানিয়েছেন তিনি।
মনে করা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব পালনের জন্য মেলানিয়া ট্রাম্প আগের চেয়ে আরও বেশি প্রস্তুতি নিয়েছেন। সমালোচকদের মতে, তার পোশাক, ভঙ্গিমা এবং প্রতিকৃতিতে থাকা ছোটখাটো উপাদানগুলো গভীর অর্থ বহন করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button