Science & Tech

গুগল ম্যাপসের লাইভ ভিউ সুবিধা ব্যবহার করবেন যেভাবে

গুগল ম্যাপসে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান সরাসরি দেখা যায়। তবে অনেকেই গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পরও নির্দিষ্ট বাড়ি বা প্রতিষ্ঠান খুঁজে পান না। গুগল ম্যাপসের ‘লাইভ ভিউ’ সুবিধায় ব্যবহারকারীর অবস্থান থেকে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার রাস্তার আশপাশের ছবিসহ দিকনির্দেশনা দেখা যাওয়ায় সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব।

লাইভ ভিউ সুবিধা ব্যবহারের জন্য স্মার্টফোনে গুগল ম্যাপস চালু করে সার্চ বক্সে গন্তব্যের নাম লিখতে হবে। এরপর ‘ডিরেকশন’ নির্বাচনের পর ‘ওয়াকিং’ বাটনে ক্লিক করতে হবে। এবার নিচে থাকা অপশন থেকে ‘লাইভ ভিউ’ বাটনে ক্লিক করে স্মার্টফোনের ক্যামেরায় আশপাশের ছবি স্ক্যান করলেই নিজেদের তথ্যভান্ডারের থাকা ছবির সঙ্গে সেটি মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার রাস্তার পাশে থাকা বিভিন্ন ভবনের ছবি ফোনের ক্যামেরার মাধ্যমে দেখাবে গুগল। অর্থাৎ চালু থাকা ফোনের ক্যামেরাতেই গন্তব্যে যাওয়ার রাস্তার আশপাশের ছবি দেখার পাশাপাশি ‘অ্যারো চিহ্ন’–এর মাধ্যমে পথের দিকনির্দেশনা দেখা যাবে। চাইলে গন্তব্যের দূরত্ব বা পৌঁছাতে কত সময় লাগবে, তা-ও জানা যাবে। লাইভ ভিউ ‘ওয়াকিং’ মোডে ব্যবহারের সুযোগ থাকায় শুধু পায়ে হেঁটে যাওয়ার সময় ব্যবহার করা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button