Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Science & Tech

আলো কম থাকলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন যেভাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু অনেক সময় ঘরে বা আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে ভিডিও কলে চেহারা ভালোভাবে দেখা যায় না। ফলে ভিডিও কলে কথা বলার সময় বেশ বিব্রত হতে হয়। হোয়াটসঅ্যাপে লো লাইট মোড সুবিধা ব্যবহার করে সহজেই এ সমস্যার সমাধান করা যায়। হোয়াটসঅ্যাপে লো লাইট মোড সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

লো লাইট মোড ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ চালু যেকোনো ব্যক্তিকে ভিডিও কল করতে হবে। কল শুরু হওয়ার পর ফোনের পর্দাটি ফুলস্ক্রিন মোডে আনতে হবে। এরপর অপর প্রান্তে থাকা ব্যক্তির স্ক্রিন উইন্ডোতে ট্যাপ করতে হবে। এবার ওপরের ডানদিকে থাকা ম্যাজিক স্টিক আইকনে ট্যাপ করে পর্দার ওপরের বাঁ দিকের কোণে থাকা ছোট বাল্ব আইকনে ট্যাপ করতে হবে। বাল্ব আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই ভিডিওর উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে এবং কম আলোতেও চেহারা স্পষ্টভাবে দেখা যাবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও ব্যবহার করা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button