International

জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের

ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আপাতত প্রবেশাধিকার দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, চুক্তির ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কোনও পরিদর্শককে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, এই চুক্তি নিজে থেকে কোনও প্রবেশাধিকার দেয় না। ইরান পরবর্তীতে যে প্রতিবেদনগুলো সরবরাহ করবে, তার ভিত্তিতে প্রবেশাধিকার কী ধরনের হবে তা যথাসময়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button