Science & Tech

ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত হচ্ছে ভূমিকম্প। কিন্তু আগাম যদি ভূমিকম্পের খবর জানা যায় তাহলে কিছুটা হলেও এই ক্ষতি এড়ানো সম্ভব। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন। এমনই এক প্রযুক্তির উদ্ধাবন করেছেন কিছু গবেষক। যেখানে প্রাণ বাঁচাতে ভূমিকম্পের আগেই আপনার মোবাইলে চলে আসবে সতর্কবার্তা। 

২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা (এইএ) নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করেছিল, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল। এখন বিজ্ঞানীরা বলছেন, নতুন এই প্রযুক্তিটি ঐতিহ্যবাহী এবং ব্যয়বহুল ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তুলনায় অনেক সস্তা ও কার্যকর বলে প্রমাণিত হচ্ছে। এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাজ করার জন্য কোনো বিশেষ সিসমিক স্টেশনের প্রয়োজন হয় না।

আপনার ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন জেনে নিন-

প্রথমে আপনার ফোনের সেটংসে যান। সেখান থেকে সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশনে ক্লিক করুন। সেফটি অ্যান্ড এমার্জেন্সি না থাকলে লোকেশন অপশনে যান

এবার এখান থেকে আর্টকোয়াক অপশন বেছে নিন। এই অপশনটি অন করে দিন। ফোনের ডাটা বা ওয়াই-ফাই অন রাখলে এই নোটিফিকেশন পাবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button