Science & Tech

মহাকাশে সাত ঘণ্টা স্থায়ী রহস্যময় আলোর বিস্ফোরণ

বিজ্ঞানীরা মহাকাশে নতুন ধরনের এক বিরল ঘটনা শনাক্ত করেছেন। নাসার ফার্মি টেলিস্কোপের মাধ্যমে ইতিহাসের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা গামা রশ্মি বিস্ফোরণের তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, গত ২ জুলাই ‘জিআরবি ২৫০৭০২বি’ নামে একটি গামা রশ্মি বিস্ফোরণের সংকেত শনাক্ত করা হয়। এটা প্রায় সাত ঘণ্টা ধরে জ্বলজ্বল করে। সাধারণত এ ধরনের বিস্ফোরণ মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। 

গামা রশ্মি বিস্ফোরণ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোক বিস্ফোরণ, যা সাধারণত ঘটে কোনো তারা কৃষ্ণগহ্বরে (ব্ল্যাক হোল) পতিত হওয়ার সময়। এতে এক্স-রে, অপটিক্যাল ও রেডিও তরঙ্গদৈর্ঘ্যে তীব্র আলো বিকিরণ হয়।

যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যানিয়েল পার্লি জানিয়েছেন, এবারকার গামা রশ্মি বিস্ফোরণে উচ্চ শক্তির ফোটন ধরা পড়েছে। তবে জেমস ওয়েব টেলিস্কোপ সেখানে কোনো উজ্জ্বল সুপারনোভার (বৃহৎ নক্ষত্র বিস্ফোরণ) চিহ্ন পায়নি। বিজ্ঞানীদের ধারণা, হিলিয়াম মার্জিং (হিলিয়াম মিলনের) কারণে এই অস্বাভাবিক দীর্ঘ বিস্ফোরণ ঘটেছে। 

এই দীর্ঘস্থায়ী গামা রশ্মি বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো তারার কৃষ্ণগহ্বরে প্রবেশের ফল নয়, বরং অন্য কোনো জটিল মহাজাগতিক প্রক্রিয়ার ফলাফল হতে পারে। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button