International

আদালতের নিষেধ সত্ত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ২ শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে।

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ২ শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে। মূলত এসব ভেনেজুয়েলান গ্যাং সদস্য বলে অভিযোগ রয়েছে এবং তাদেরকে এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে নির্বাসিত করা হয়েছে। যদিও একজন মার্কিন বিচারক তাদের বিতাড়নের বিষয়টি আটকে দিয়েছিলেন।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রোববার সকালে আন্তর্জাতিক এমএস-১৩ গ্যাংয়ের ২৩ সদস্যের সাথে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ সদস্য মধ্য আমেরিকার ওই দেশটিতে পৌঁছেছেন।

মার্কিন সরকার বা এল সালভাদর কেউই আটককৃতদের পরিচয় শনাক্ত করেনি। এছাড়া তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং সদস্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্যও দেয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button