USA

আমি নাৎসি নই: ট্রাম্প

নিজে একজন ‘নাৎসি’ নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে তার একজন সাবেক চিফ অব স্টাফের তরফে ফ্যাসিবাদী বলা ও প্রতিপক্ষ (কমলা হ্যারিস) শিবির থেকে স্বেচ্ছাচারী আখ্যা দেওয়ার অভিযোগ খণ্ডন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

গতকাল সোমবার ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় দুটি নির্বাচনী সমাবেশ করেন। সেখানে সমর্থকদের তিনি বলেন, সমালোচকেরা তাকে আধুনিক সময়ের ‘হিটলার’ বলেন।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়ের চিফ অব স্টাফ জন কেলি। তিনি বলেন, ট্রাম্পের আচরণ একজন ফ্যাসিবাদের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কেলি সবচেয়ে দীর্ঘ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন।

আটলান্টায় হইচইপূর্ণ সমাবেশে এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘কমলা ও তার প্রচারশিবির এখন নতুন করে একটি কথা বলতে শুরু করেছে, যিনিই তাকে (কমলাকে) ভোট দেবেন না, তিনিই নাৎসি। আমি নাৎসি নই। আমি নাৎসির বিপক্ষে।’

আটলান্টার সমাবেশে কমলাকে আক্রমণ করে তাঁকে ‘বিদ্বেষী’ বলেছেন ট্রাম্প। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আসুন এবং ভোট দিন। আপনাদের সাহায্য নিয়ে এখন থেকে আট দিন পর (৫ নভেম্বর) আমরা কমলাকে পরাজিত করতে চলেছি। আপনারা জানেন, তিনি ভালো মানুষ নন।’

আরও বেশ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে আগাম ভোট শুরু হয়ে গেছে। ৪ কোটি ৭০ লাখের বেশি মার্কিনি এরই মধ্যে ভোট দিয়েছেন। এ দলে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। গতকাল তিনি ডেলাওয়ারে নিজ শহর উইলমিংটনের কাছে রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button