International

আয়ারল্যান্ড-যুক্তরাজ্যে ঝড়ের আঘাত

২৭ বছরের মধ্যে সর্বোচ্চ দমকা হাওয়াসহ ‘প্রাণঘাতী’ ঘূর্ণিঝড় আইউইন আঘাত হানতে শুরু করেছে উত্তর আয়ারল্যান্ডে। ঝড়টির সঙ্গে ঘণ্টায় ৯০ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে।

এরই মধ্যে আয়ারল্যান্ড দ্বীপজুড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১০ লাখ ৪০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘূর্ণিঝড়ে গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঝোড়ো হাওয়া দেখছে উত্তর আয়ারল্যান্ড।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে চলা ঝোড়ো পরিস্থিতিতে আবহাওয়ার বিরল রেড অ্যালার্ট জারি করেছে স্কটল্যান্ড। যুক্তরাজ্যজুড়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। ঝোড়ো বাতাসে গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বাতিল করা হয়েছে বেশির ভাগ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button