USA

আরেকটি যুদ্ধে জড়ানোর পক্ষে নন বেশির ভাগ মার্কিন নাগরিক: ডেমোক্র্যাট সিনেটর

অন্যান্য ব্যস্ত দিনের মতো বুধবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভিড় করেছেন সাংবাদিকেরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে সিনেটরদের প্রতিক্রিয়া জানতে তাঁদের এই অপেক্ষা।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, বেশির ভাগ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক।

তিনি বলেন, ‘ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য হলেও সেখানকার মানুষ তাঁকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন।’ উল্লেখ্য, ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য বসবাস করেন।

কেইন আরও বলেন ‘মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ইরানও পাল্টা জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পাল্টা হামলা করার কোনো দরকার নেই। আমি এটা বলছি এমন একজন হিসেবে, যিনি সব সময় ইসরায়েলকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button