Science & Tech

আর্দ্রা তারাকে প্রদক্ষিণ করা ছোট একটি তারার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হলো বেটেলজিউস। উজ্জ্বল এ তারাকে প্রচলিত বাংলায় ডাকা হয় আর্দ্রা নামে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করে আর্দ্রা তারাকে প্রদক্ষিণ করা ছোট একটি তারার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, দৈত্যকার আর্দ্রা তারা ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে পাঁচ মাস নাটকীয়ভাবে ম্লান হয়ে গিয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, তারাটি শিগগিরই হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে। নতুন গবেষণায় দেখা গেছে, গ্রেট ডিমিং নামে পরিচিত সেই ঘটনার সময় নক্ষত্রের পৃষ্ঠ থেকে নির্গত উপাদানের কারণে তৈরি একটি ধুলার মেঘের কারণে আর্দ্রা তারার আলো ম্লান হয়েছিল।

দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, সঙ্গী তারার ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় ১ দশমিক ৫ গুণ বেশি। পৃথিবী সূর্য থেকে যত দূরে, তার চেয়ে ৪ গুণ দূরে আর্দ্রার সঙ্গী তারার অবস্থান। এ বিষয়ে জেমিনি অবজারভেটরি পরিচালনাকারী বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আবিষ্কারের মাধ্যমে প্রথমবারের মতো কোনো একটি অতিকায় তারাকে প্রদক্ষিণ করা অন্য তারা শনাক্ত করা সম্ভব হয়েছে। আদ্রা সূর্যের চেয়ে ১০ হাজার গুণেরও বেশি উজ্জ্বল।

গবেষক দলের প্রধান নাসার বিজ্ঞানী স্টিভ হাওয়েল জানান, আর্দ্রার উজ্জ্বলতার কারণে প্রদক্ষিণ করা ছোট তারাটির ছবি তোলা যায় না। জেমিনি নর্থ টেলিস্কোপ স্পেকল ইমেজিং নামের একটি কৌশল ব্যবহার করে আকারে ছোট ও ম্লান তারাটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button