USA

ইরানে হামলায় যোগ দেয়া নিয়ে যা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন।

তিনি বলেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

‘দুটি খুব সাধারণ শব্দ : নিঃশর্ত আত্মসমর্পণ,’ বলছিলেন ট্রাম্প।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির ‘উদ্দেশ্য খারাপ’।

হোয়াইট হাউজের নর্থ লনে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সাথে কথা বলছিলেন তিনি।

তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন।

‘আমি তা বলতে পারি না,’ একবার বলেন ট্রাম্প।

আবার বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button