International

ইরান-ইসরাইল যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন বক্তব্য

ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন ‘ইসরাইল ও ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিলো।’

তিনি আরো লেখেন, ‘সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিলো।’

এর আগে তিনি দুই দেশের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার ঘোষিত যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে।

পাশাপাশি এ প্রসঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে’।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে। এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।’

তিনি আরো লেখেন, এই বার্তাই আমি ন্যাটোতে আজ অন্য নেতাদের সাথে আলোচনা করেছি।’ এর আগে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে তিনি কাতারের আমিরের সাথে কথা বলেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button