International

ইসরায়েল ছেড়েছে ১০ লাখ ইহুদি

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল-আকসা অভিযানের পর ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইহুদি পালিয়ে গেছে। খবর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল, তারা আবার সেইসব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে।

এদিকে সেন্টার ফর জিউশ ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা ২৯ ভাগ ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং ৭১ ভাগ ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী নয়। চ্যানেল টুয়েলভ জানিয়েছে, শতকরা ৫০ ভাগ ইহুদি অপারেশন আল-আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন-জানেন। 

এ সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৪ ভাগ ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ ভাগ ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button