International

ইসলামাবাদে লকডাউন, ১১ বছর পর পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রী

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তান সরকার। সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটিও দেওয়া হয়েছে। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যেই রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে।

islamabad

ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে আগামী ১৫-১৬ অক্টোবর এসসিও সম্মেলন হবে। সম্মেলনে যোগ দিতে আজ রাজধানীতে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। লি কিয়াংকে অভ্যর্থনা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত ৬ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিত্র চীন। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে এবং এসব প্রকল্পের কাজ দেখাশোনা করতে চীনের বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানে অবস্থান করছেন। গত বেশ কয়েক মাস ধরে তাদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। মার্চ মাসে সন্ত্রাসীদের বন্দুক হামলায় ৫ জন চীনা নাগরিক নিহত হন। গত সপ্তাহে নিহত হয়েছেন আরও ২ জন।

সোমবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রীর পাকিস্তানের আগমন একটি ‘ল্যান্ডমার্ক সফর’ হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button