USA

গোসলে পানি ব্যবহারের সীমা তুলে নির্বাহী আদেশ ট্রাম্পের

দ্বিতীয় মেয়াদে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বুধবার ব্যতিক্রমী এক নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। নির্বাহী আদেশের মাধ্যমে গোসলের সময় পানির চাপের যে সীমা বেঁধে দেওয়া ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল অফিসে এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর।’

পানি সংরক্ষণে মার্কিন যে নীতি, সে অনুযায়ী গোসলের ক্ষেত্রে প্রতি মিনিটে আড়াই গ্যালন করে পানি বের হতো। ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে এই সীমা এখন আর থাকবে না।

গোসলের সময় পানির চাপ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প। এর জন্য দেশটির ফেডারেল সরকার গৃহীত পানি সংরক্ষণ নীতিকে দায়ী করে আসছিলেন তিনি। এবার ক্ষমতায় এসে তিনি সেই বিধিনিষেধ তুলে নিলেন।

হোয়াইট হাউস বলেছে, এই নির্বাহী আদেশ জারির মাধ্যমে আমেরিকানদের আবারও দারুণভাবে গোসল করার পথ খুলে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবৃতিতে হোয়াইট হাউস আরও বলেছে, গৃহস্থালির একটি নিত্যকার অধিকারকে আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করেছিলেন বারাক ওবামা ও জো বাইডেন। প্রেসিডেন্ট এই আদেশের মাধ্যমে অতিরিক্ত বিধিনিষেধের সেই খড়্গ থেকে আমেরিকানদের মুক্তি দিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button