Science & Tech

চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসার

নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি এক্স-এ লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গিয়েছি…ছয়বার!’

১৯৬৯ সালে চাঁদে মানুষের অবতরণ ‘ঘটেনি’ বলে রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে নাসা।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি এক্স-এ লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গিয়েছি…ছয়বার!’

অ্যাপোলো ১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথমবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পদচারণা করেন। তবে চাঁদে অবতরণ নিয়ে প্রায় ৫০ বছর ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, এ সম্পর্কিত সর্বশেষ মন্তব্য এসেছে এই এ-লিস্ট তারকার সিরিজ দ্য কার্দাশিয়ান’স-এর সাম্প্রতিক পর্বে।

কার্দাশিয়ান সহ-অভিনেত্রী সারাহ পলসনকে বলেন, ‘আমি তোমাকে বাজ অলড্রিন আর অন্যজনের ওপর ভিত্তি করে এক মিলিয়ন আর্টিকেল পাঠাচ্ছি।’

এরপর তিনি অলড্রিনের একটি উদ্ধৃতি পড়ে শোনান, যেখানে চাঁদ অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।

কার্দাশিয়ান বলেন, ভীতিকর কোনো মুহূর্ত ছিল না। কারণ এটি ঘটেইনি। ভীতিকর হতে পারত, কিন্তু হয়নি। কারণ এটি ঘটেইনি।

কার্দাশিয়ান কোন নিবন্ধের কথা বলেছেন বা মন্তব্যটি আদৌ অলড্রিনের কি না তা স্পষ্ট নয়।

পর্বটির প্রযোজকদের সাথে কথা বলার সময় কার্দাশিয়ান আবারো দাবি করেন, মহাকাশ অভিযানটি ‘ভুয়া’ ছিল এবং তিনি ‘বাজ অলড্রিনের কিছু ভিডিও’ দেখেছেন বলে দাবি করেন, যেখানে অলড্রিন বলছেন এটি ঘটেনি।

ডাফি তার এক্স পোস্টে কার্দাশিয়ানকে ট্যাগ করেন এবং নাসার বর্তমান চাঁদ অনুসন্ধান কর্মসূচি ‘আর্টেমিস’ মিশনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা আগের মহাকাশ প্রতিযোগিতায় জিতেছিলাম, এবারো জিতব।’ তিনি কার্দাশিয়ানকে কেনেডি স্পেস সেন্টারে মিশনের উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button