Bangladesh

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের আহ্বান

‘যেখানেই থাকুন-বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে-সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা এক বার্তায় বলেন, ‘আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন।’

তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, ‘যেখানেই থাকুন-বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে-সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।’

তিনি বলেন, ‘এটি আমাদের একসাথে উদযাপনের সময়-ঐক্যের শক্তি অনুভব করার সময়-গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা সঞ্চয়ের সময়।’

বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button