Trending

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত : ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ভারতের শেয়ার মার্কেটে। যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় শুক্রবার টানা দ্বিতীয় দিনের জন্য ভারতীয় শেয়ারের দাম কমেছে। এর ফলে দেশটির বাজার মূল্য প্রায় ৮৩ বিলিয়ন ডলার কমে এসেছে। খবর রয়টার্সের।

ভারতীয় স্টক মার্কেট সূচক ‘নিফটি ৫০’ শুক্রবার ১.১% কমেছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ২৪,০০০-পয়েন্টের সীমার উপরে বন্ধ হয়েছে। ‘বিএসই সেনসেক্স’ সূচক ১.১% হ্রাস পেয়ে আগের দিনের ৮০,০০০ স্তরের নিচে এসে থেমেছে। সর্বনিম্ন পর্যায়ে, ভারতের বাজার ১০৮ বিলিয়ন ডলার হারানোর আশঙ্কায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার সূচকগুলো প্রায় ০.৫% কমে যায়। সব মিলিয়ে ওই সপ্তাহে প্রায় ১.৩% কমেছে, যা তিন সপ্তাহের ঊর্ধ্বগতির ধারা ভেঙে দিয়েছে।

প্রফিটমার্ট সিকিউরিটিজের গবেষণা প্রধান অবিনাশ গোরক্ষক বলেছেন, এত উত্তেজনার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ বাজারগুলো আতঙ্কিত। কারণ, পাকিস্তানের আরও প্রতিশোধমূলক পদক্ষেপ দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

এদিকে, এই সামরিক সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ার মার্কেটেও। গত বুধবার থেকে নিম্নমুখী দেশটির শেয়ার বাজার। বুধবার এক ধাক্কায় ৩ হাজার ৫০০ পয়েন্টের অধিক হারায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। এদিন মোট দেড় শতাংশ পড়ে ১ লক্ষ ১ হাজার ৭১৭ পয়েন্টে এসে ঠেকে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button