International

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

তবে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মাদুরো সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ হলে দেশটি দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে।

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সিএনএনসহ বিভিন্ন সূত্রের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে সঙ্ঘবদ্ধ মাদকপাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে। তিনি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানান।

আলোচনার পথ খোলা রাখার কথা উল্লেখ করে মাদুরো বলেন, কোনো মতপার্থক্য সামরিক সঙ্ঘাতে গড়ানো উচিত নয়, ভেনেজুয়েলা সবসময় সংলাপে আগ্রহী।

তবে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মাদুরো সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ হলে দেশটি দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সরকার পরিবর্তনের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ভেনেজুয়েলার অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ইঙ্গিত দেন, যেখানে আবারো জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই নির্বাচনকে অবৈধ হিসেবে গণ্য করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button