International

যুক্তরাষ্ট্রের সংকেতের অপেক্ষায় রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। 

ট্রাম্প ও পুতিন দু’জনই গত সপ্তাহে বলেছেন, তারা বৈঠকের জন্য প্রস্তুত। এ বৈঠক কবে ও কীভাবে হতে পারে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কিছু বলেনি। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি। আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button