Trending

শপিং মলে হাঁটছে ম্যানেকুইন

নির্জীব ম্যানেকুইনের হেঁটে চলার কথা ভূতের গল্পের বইতে কেউ হয়তো পড়েছেন। সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজেও দেখে থাকতে পারেন। আর সেই সব ম্যানেকুইনের সঙ্গে যুক্ত থাকে একটাই নাম, ‘ভ-এ দীর্ঘ-ঊ, ৎ’ ভূত! বলা বাহুল্য চোখের সামনে এমন দৃশ্য দেখলে আত্মা খাঁচা ছাড়া হওয়ার জন্য ছটফট করবেই।
এ অদ্ভুত ম্যানেকুইনগুলি সাজানো রয়েছে চীনের একটি শপিং মলে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও অন্তত সেরকমই দাবি করছে। শো-কেসের ভিতরে সুন্দর পোশাক ও সাজে সজ্জিত ম্যানেকুইনগুলি ট্রেডমিলে হেঁটে চলেছে ক্রমাগত। আসলে সেগুলি কোনও জড় ম্যানেকুইন নয়, রক্ত মাংসের মানুষ। যদিও, বলে না দিলে তা বোঝা দায়। শো-রুমের লেটেস্ট পোশাক প্রদর্শনের জন্য মডেল কন্যাদের ‘জীবন্ত ম্যানেকুইন’ সাজিয়ে ট্রেড মিলের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

‘জীবন্ত ম্যানেকুইন’-এর ভিডিও ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর তা দেখে নেটিজেনরা বেজায় বিরক্ত। ক্রেতাদের আকৃষ্ট করার এই কৌশলকে ভালো চোখে দেখছেন না তাঁরা। সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। জনৈক নেটিজেন, এই বিষয়টিকে আধুনিক দিনের ‘দাসত্বের’ সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, পুতুলের মতো জড় পদার্থের বেশে মহিলারা এক জায়গাতেই সারাদিন হেঁটে চলেছে। উপার্জনের তাগিদে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের। অন্য এক জন এটিকে ‘হিংস্রতা’ বলে সুর চড়িয়েছেন। তাঁর প্রশ্ন, এ ভাবে হাঁটার বিনিময়ে হয়তো তাঁরা টাকা পাচ্ছেন। কিন্তু শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে তখন কী হবে?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button