Bangladesh

সায়মা ওয়াজেদের পরিবর্তে সরাসরি যোগাযোগ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি সরকারের

চিঠিতে সায়মা ওয়াজেদের বিষয়ে তাঁর বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি অভিযোগে মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল- এর বিরুদ্ধে কিছু অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে সরাসরি কাজ করতে চায় সরকার। এজন্য তার পরিবর্তে সরাসরি যোগাযোগ করার সুযোগ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

চিঠিতে সায়মা ওয়াজেদের বিষয়ে তাঁর বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি অভিযোগে মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ব্রিফিং করেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, সেটা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button