International

সিনওয়ারকে নিয়ে মর্মস্পর্শী বার্তা খামেনির

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিয়ে আবেগময় বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার এক বিবৃতিতে তিনি লেখেছেন, সিনওয়ার তাঁর শহীদ বন্ধুদের কাছে চলে গেছেন। তিনি ছিলেন প্রতিরোধ ও সংগ্রামের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। 

বিবৃতিতে বলা হয়, সিনওয়ার জালিম ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সুপরিকল্পনা ও সাহসিকতার সঙ্গে শত্রুকে চপেটাঘাত করেছেন এবং শত্রুর ওপর ৭ অক্টোবরের (আল-আকসা তুফান অভিযান) অপূরণীয় আঘাতের মাধ্যমে এই অঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছেন। এর পর তিনি সম্মান ও মর্যাদার সঙ্গে শহীদদের মিছিলে যোগ দিতে ঊর্ধ্বগমন করলেন।

খামেনি বলেন, দখলদার ও জালিম শত্রুর বিরুদ্ধে সারাজীবন লড়াই করেছেন ইয়াহিয়া সিনওয়ার। তাঁর মতো ব্যক্তির জন্য শাহাদাত ছাড়া অন্য কোনো প্রতিদান উপযুক্ত নয়।

তিনি লিখেছেন, ইয়াহিয়া সিনওয়ারকে হারানো প্রতিরোধ ফ্রন্টের জন্য অবশ্যই বেদনাদায়ক। তবে শেখ আহমাদ ইয়াসিন, ফাতি শাকাকি, রানতিসি এবং ইসমাইল হানিয়ার মতো বিশিষ্ট ব্যক্তিদের শাহাদাতের কারণে প্রতিরোধ ফ্রন্টের অগ্রযাত্রা থেমে যায়নি। আল্লাহর ইচ্ছায়, সিনওয়ারের শাহাদাতেও তা এক মুহূর্তের জন্য থামবে না। হামাস বেঁচে আছে, বেঁচে থাকবে। আল্লাহর সাহায্য ও নির্দেশনায় আমরা বরাবরের মতো ফিলিস্তিনের মুজাহিদ ও একনিষ্ঠ সংগ্রামীদের পাশে থাকব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button