International

সিরিয়ায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ২ হাজার সৈন্য আছে : পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন থেকে দাবি করা হয়েছে, সিরিয়ায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দু’হাজার সৈন্য অবস্থান করছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়্যাহ উর্দুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত ওই খবরে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার স্পষ্ট করে বলেছেন, আপনারা যেমন জানেন যে আমরা সবসময় বলে এসেছি সিরিয়ায় কমপক্ষে ৯০০ মার্কিন সৈন্য আছে, আজ আমি জানতে পারলাম কার্যত দু’হাজারের কাছাকাছি মার্কিন সৈন্য আছে।

মুখপাত্র প্যাট রাইডার বলেন, বাশার আল আসাদের শাসনের সময় সিরিয়ায় ৯০০ সৈন্য ছিল। এরপরে সেখানে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে। যেন ‘আইএস’কে পরাজিত করার মিশন শক্তিশালী করা যায়।

এদিকে আসাদের দেশত্যাগের পর নজর এখন ক্ষমতা হস্তান্তরের দিকে। এরই মধ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে। মোহাম্মদ আল বশির নামে এক প্রকৌশলীকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে। আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button