Trending

১০ মাসে ৪০২০ কোটি ডলারের পণ্য রফতানি

বিগত অর্থবছরের একই সময়ে ৩ হাজার ৬৬১ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করতে সক্ষম হয়েছিল দেশের রফতানি খাতগুলো।

ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-৯ নামক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যার আওতায় এর সর্বশেষ চালানটি দেশে পৌঁছালো।

চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাহাজে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button