USA

আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্য গলে যাচ্ছে!

তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূলের ১০ কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এর মধ্যেই গরমে এবার ওয়াশিংটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মোমের ভাস্কর্য গলে যাচ্ছে। লিঙ্কনের ছয় ফুট লম্বা ভাস্কর্যটি ওয়াশিংটনে অবস্থিত। সম্প্রতি ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ওঠে। এতে ওয়াশিংটনের ক্যাম্প বার্কারে রাখা মোমের তৈরি লিঙ্কনের ভাস্কর্যটি বেঁকে বিকৃত হয়ে গেছে।

প্রথমে ভাস্কর্যের মাথাটি প্রচ- গরমে নুয়ে পড়ে। তারপর এর পা বেঁকে গেছে। কর্তৃপক্ষ এখন ভাস্কর্যটি মেরামত করছে। মোম মনুমেন্ট সিরিজের অংশ হিসেবে ভাস্কর্যটি তৈরি করেন মার্কিন শিল্পী স্যান্ডি উইলিয়ামস। ক্যাম্প বার্কার একটি গৃহযুদ্ধ-যুগের শরণার্থী শিবির, যেখানে পূর্বে ক্রীতদাস এবং মুক্ত আফ্রিকান আমেরিকানদের রাখা হয়েছিল। বর্তমানে এটি একটি প্রাথমিক বিদ্যালয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button