International

রাশিয়ায় রাতভর ড্রোন হামলা ইউক্রেনের! গুলি করে নামাল বাহিনী

রাশিয়ায় শনিবার রাতভর ইউক্রেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। রাজধানী মস্কোর উদ্দেশেই ছোড়া হয় একের পর এক ড্রোন। ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন। তবে হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করা হয়েছে।

রাশিয়ার তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে পর পর অনেকগুলো ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কারণ, ড্রোনগুলো আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার মাটি ছুঁতে পারেনি। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে উড়ে আসা একটি ড্রোন রাতে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের দিকে অন্তত এক ডজন ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেগুলোও আগেভাগেই ধ্বংস করে দেয়া হয়েছে। রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনো ইউক্রেন থেকে কোনো বার্তা আসেনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও সমাধান সূত্র মেলেনি। এই যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকাসহ পশ্চিমি দুনিয়ার কোপের মুখে পড়ে রাশিয়া। বাণিজ্যও বন্ধ হয়ে যায় অনেক দেশের সঙ্গে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button