International

পিক-আপ ট্রাকে ২ শিশুসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি ট্রাক থেকে দুই শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, মৃতদেহ সম্বলিত ট্রাকটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছে।  শহরটি সহিংসতায় বিপর্যস্ত বলে জানা গেছে। এটি ষাটের দশকে ধনী ও বিখ্যাত ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ছিল, কিন্তু তারপর থেকে এটি ব্যাপক হত্যাকাণ্ডের স্থান ও মাদক পাচারের হটস্পট হয়ে ওঠে।
কর্মকর্তারা বলছেন, দক্ষিণ মেক্সিকোর একটি শহরে গাড়ির ভেতর থেকে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে। সহিংসতায় বিপর্যস্ত ওই শহরের নাম চিলপানসিঙ্গো। গুয়েরেরো প্রদেশের এই শহরের মেয়র দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গত মাসে তার শিরশ্ছেদ করা হয়েছিল।
বিভিন্ন সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারা দেশে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button