Hot

ঢাকাসহ পাঁচ বিভাগে দিনভর বৃষ্টি হতে পারে জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল ও এর আশপাশে আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ১০টার দিকে নিম্নচাপটির এই অবস্থানের কথা তুলে ধরে সংস্থাটি জানায়, গভীর নিম্নচাপ থেকে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এটি লঘুচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং আগামীকাল এটি কমে আসবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর এরইমধ্যে জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ওদিকে গতকাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় এদিন থেকেই প্রবল বর্ষণ চলছে। গতকাল নোয়াখালীর মাই থেকে উঠে ১৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতেও প্রবল বৃষ্টি হয়। এ সময় রেকর্ড করা হয় ৮৬ মিলিমিটার বৃষ্টি।  

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button