International

আপাতত যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আফগানিস্তানের

আফগানিস্তান আপাতত তাদের দিক থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।

আফগানিস্তান আপাতত তাদের দিক থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মুত্তাকি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো -যার মধ্যে কাতার, সৌদি আরব রয়েছে- অনুরোধ করে বলেছে, এই সমস্যার একটা সমাধান দরকার। সেজন্য আমরা আমাদের থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি।

তিনি আরো বলেন, পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তিপ্রত্যাশী। তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। সেজন্য পাকিস্তানি সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আমাদের সাধারণ মানুষ, দায়িত্বশীল ব্যক্তিত্ব, আলেম-উলামা এবং অন্যান্য ধর্ম প্রধানসহ সবাই দেশের স্বার্থে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে।

তিনি আরো বলেন, পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমানবাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সঙ্ঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান-আফগানিস্তান বর্ডার খুলে দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button