International

মিশরে শান্তি সম্মেলনে ট্রাম্পের সাথে থাকছেন যারা

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আজ সোমবার মিশরের শারম আল শেখে বসছে বহুল আলোচিত ‘শান্তি সম্মেলন’। সম্মেলনে ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। ধারণা করা হচ্ছে, এই চুক্তিতেই স্বাক্ষর করতে পারেন ট্রাম্প।

এরই মধ্যে মিশরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

তবে ইসরায়েলের পক্ষ থেকে কেউ এই আলোচনায় থাকছেন না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, মিচরের এই সম্মেলনে ইসরায়েলের কোনো প্রতিনিধি থাকছেন না।

অন্যদিকে, ফিলিস্তিনি এক সূত্র বিবিসিকে জানিয়েছে, গাজার সংঘাত নিয়ে আলোচনা হলেও হামাসের কোনো নেতা সেখানে উপস্থিত থাকবেন না। যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া হামাসের প্রতিনিধিদলের প্রধান খলিল আল-হায়াসহ বেশির ভাগ সদস্য ইতোমধ্যে শনিবার শারম আল শেখ ছেড়ে গেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button