Bangladesh

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE) এ সমঝোতায় অংশ নেয়।

শনিবার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মুস্তাফা আব্দুল আজিজ, এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি) বেবি রানি কর্মকার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী কাঠামো তৈরি করবে। একইসঙ্গে এটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি সুদৃঢ় করবে বলে জানানো হয়।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো—রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button