International

কঙ্গোতে সেনা অভ্যুত্থানের চেষ্টা তিন মার্কিন নাগরিকসহ ৩৭ জনের মৃত্যুদণ্ড

আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) অভ্যুত্থান চেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিকসহ ৩৭ জনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। শনিবার দেশটির একটি সামরিক আদালত এই দ-াদেশ দেন। বিচারিক প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সংশ্লিষ্ট আদালতের প্রধান বিচারক ফ্রেডি এহুম রায়ে বলেন, আদালত কঠোরতম সাজা ঘোষণা করছে। এই মৃত্যুদণ্ড অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য, হামলার জন্য ও সন্ত্রাসবাদের জন্য।

তিন মার্কিন নাগরিক ছাড়াও আসামিদের মধ্যে একজন ব্রিটিশ, একজন বেলজিয়ান ও এক কানাডীয় রয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাদের পাঁচদিন সময় দেওয়া হয়েছে। বিচারে ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ছয় বিদেশী নাগরিকের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন রিচার্ড বন্ডো। তিনি সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে, কঙ্গোতে এই মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে কি না তা নিয়ে বিতর্ক করেছেন তিনি এবং বলেছেন যে মামলার তদন্তের সময় তার মক্কেলদের পর্যাপ্ত দোভাষী ছিল না।

আপিল আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করবেন তিনি। গত ১৯ মে কঙ্গোয় অভ্যুত্থান চেষ্টা হয়। একদল সশস্ত্র ব্যক্তি রাজধানী কিনসাসায় অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয় স্বল্প সময়ের জন্য দখল করে নেয়। এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রপ্রবাসী কঙ্গোলিজ রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গার অনুসারী ছিল। এ ঘটনার অল্প সময় পরই দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন মালাঙ্গা। ব্যর্থ সেনা অভ্যুত্থানে দুই নিরাপত্তারক্ষীও নিহত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button